বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকার ঘোষণা ভারতের পাঞ্জাবিদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 146

কাশ্মীরে সশস্ত্র হামলার পর থেকে ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছে। দুই দেশের মাঝে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন দেশটির খালিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ‘ভারতীয় পঞ্জাব’ অঞ্চলের বাসিন্দারা।

এক ভিডিও বার্তায় পান্নুন বলেন, ‘ভারতীয় পাঞ্জাব পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর সরবরাহ করবে। আমরা ভারতীয় সেনাবাহিনীকে থামাবো।’

ভিডিও বার্তায় নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেটাই হবে ভারত ও মোদির শেষ যুদ্ধ।

ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশে পান্নুন বলেন, ‘এখন নরেন্দ্র মোদির উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণের এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে।’

তিনি আরও বলেন, আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, ‘আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। কোনো ভারতীয় সেনা পঞ্জাব পেরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার সাহস দেখাবে না।’

প্রসঙ্গত, বহুদিন ধরেই ভারতের দখল থেকে পঞ্জাবকে মুক্ত করে আলাদা করে খালিস্তানি রাষ্ট্র বানাতে চাইছে শিখ ফর জাস্টিস (SFJ) এর নেতা এবং খালিস্তান আন্দোলনের প্রচারক গুরপতবন্ত সিং পান্নুন ।

ভারত অনেকদিন আগেই তাকে সন্ত্রাসী বলে ঘোষণা করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা আছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকার ঘোষণা ভারতের পাঞ্জাবিদের

প্রকাশের সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫