Dhaka ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

একে আজাদ. পাংশা
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 96

রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৯ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌছালে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা ও উপজেলায় কর্মরত দপ্তর প্রধানগণ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

হুইল বিতরণ শেষে উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। পরে কৃষি অফিস সংলগ্ন কাঠ বাদামের চারা রোপন করলেন জেলা প্রশাসক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ গাছ রোপন করা হয়।

এর আগে কৃষি অফিস এলাকায় পৌছালে জেলা প্রশাসককে ৩ জাতের পেঁয়াজ উপহার দিয়ে স্বাগত জানানো হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী  মোঃ খোয়াজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাঈদ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ নেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রকাশের সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫