Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 149

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। শনিবার বিকাল ৫টা ২০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়।

এক ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কৃর্তপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকাল সোয়া ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল

প্রকাশের সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫