Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ সাউথে ভর্তি হতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ, দিলেন পরীক্ষা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 111

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল্লাহ ওয়াসিফ। তিনি জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেখানে যারা উত্তীর্ণ হবেন, তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এর আগে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নর্থ সাউথে ভর্তি হতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ, দিলেন পরীক্ষা

প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫