কারাগারে অন্তরঙ্গ সময় কাটানোর ব্যবস্থা করলো ইতালি
- প্রকাশের সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 165
কারাবন্দীদের জন্য প্রথমবারের মতো অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ চালু করেছে ইতালি প্রশাসন।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইতালির মধ্যবর্তী উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরে একটি কারাগারে এই সিদ্ধান্ত নেয় হয়েছে। বিশেষভাবে প্রস্তুতকরা একটি কক্ষে বন্দী তাঁর নারী সঙ্গীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ইতালির সাংবিধানিক আদালতের একটি নির্বাহী আদেশের ভিত্তিতে এই সুবিধা চালু করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘বন্দীদের কারাগারের বাইরে থেকে আসা সঙ্গীর সঙ্গে ‘অন্তরঙ্গ সাক্ষাতের অধিকার রয়েছে।’
২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত আদালতের ওই আদেশে বলা হয়, ‘প্রহরীদের নজরদারি ছাড়া বন্দীদের তাঁদের স্বামী-স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে একান্তে দেখা করার অধিকার থাকা উচিত।’
আদেশে আরোও উল্লেখ করা হয়, ইউরোপের অধিকাংশ দেশেই এ ধরনের দাম্পত্য সাক্ষাৎ অনুমোদিত। এ তালিকায় আছে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেনসহ অন্যান্য দেশ।
বন্দীদের অধিকার বিষয়ক উমব্রিয়ার ন্যায়পাল জিউসেপে কাফোরিও সংবাদ সংস্থা এএনএসএকে বলেন, ‘আমরা খুশি, কারণ সবকিছুই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে যাঁরা সাক্ষাৎ করবেন, তাঁদের গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
টের্নি শহরের কারাগারে প্রথম অন্তরঙ্গ সাক্ষাতের ঘটনার পর জিউসেপে কাফোরি বলেন, ‘আমরা বলতে পারি, এটি একধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল। আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ইতালি ইউরোপের অন্যতম দেশ। যেখানে কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দীদের সংখ্যা অনেক বেশি। দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৬২ হাজারের বেশি বন্দী রয়েছে। যা সর্বোচ্চ ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি। এই পরিস্থিতিতে কারাগারগুলোর মধ্যে আত্মহত্যার হারও উদ্বেগজনকভাবে বেড়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস






















