Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 151

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর তাদের তথ্য সিআইবিতে (ঋণ তথ্য ব্যুরো) দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এসব গ্রাহককে ইচ্ছাকৃত খেলাপি (ডব্লিউ ডি বা উইলফুল ডিফল্ডার) হিসেবে প্রদর্শন করবে।

বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

এতে বলা হয়, ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে সিআইবিতে ডব্লিউ ডি বা উইলফুল ডিফল্ডার হিসেবে প্রদর্শন করতে হবে। এ ছাড়া ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চূড়ান্ত গ্রাহককে এই বিষয়ে পত্র দেওয়ার সময় যাচাই করা তথ্যসহ সিআইবিকে সরবরাহ করতে হবে।

ব্যাংক থেকে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার পুঞ্জীভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে প্রতি তিন মাস পরপর পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিল করতে হবে। এ ছাড়া এ সংক্রান্ত যাবতীয় দলিলাদিসহ হালনাগাদ বিবরণী বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের চাহিদা মোতাবেক উপস্থাপন করবে।

প্রসঙ্গত, আগেই ‘ইচ্ছাকৃত ঋণগ্রহীতা শনাক্তকরণ ও চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তাতে কারা হবেন ইচ্ছাকৃত খেলাপি, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- সেসব বিষয়ে নির্দেশনা রয়েছে।

এছাড়া চলতি মাস থেকে ইচ্ছাকৃত খেলাপিদের খোঁজা শুরুর কথা ছিল। চলতি মাসের মধ্যে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিট’ গঠন করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫