Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অনলাইনে জুয়ার সাইট প্রমোশনে টিকটকার তোহা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 160

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ২ নম্বরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মো. রিফাতুল হক শাওন বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন (২২) ও তার স্ত্রী হুর এ জান্নাত (১৯)। তারা দুজনই টিকটকে কনটেন্ট বানান।

বাদী মামলার অভিযোগে জানান, টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজে টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই বেশি মুনাফা আয় করা যায়- এ কথা বলে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশন করা অনলাইন জুয়ার সাইটে বেশি মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামি হুর এ জান্নাতকে খুঁজছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইনে জুয়ার সাইট প্রমোশনে টিকটকার তোহা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫