Dhaka ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঐকমত্য কমিশনে মতামত জমা দিল আরো ২ দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 310

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার রাজধানীর সংসদ ভবনের কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে পৃথকভাবে দল দুটির প্রতিনিধিরা তাদের লিখিত মতামত পেশ করেন।

এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গণফোরামের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিদল মতামত জমা দেয়। এ সময় তারা সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

ঐকমত্য কমিশন সূত্র জানায়, এ নিয়ে মোট ৩৪টি দল তাদের মতামত দিল। লিখিত মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপ হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঐকমত্য কমিশনে মতামত জমা দিল আরো ২ দল

প্রকাশের সময় : ০৬:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫