মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 134

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আলী আরাফাত, নসরুল হামিদ বিপু ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, ৮৭ জন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয়, মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি মিস কেইসে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোট ৩৯টি মামলার তদন্ত চলছে।

মতবিনিময় সভায় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ উপস্থিত রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি

প্রকাশের সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫