Dhaka ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ বিমান থেকে অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ শীর্ষ নেতা আটক ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের

সরকারি হাসপাতালে হবে ফার্মেসি, মিলবে স্বল্পমূল্যে ওষুধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 115

দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফার্মেসি। প্রথমদিকে হাসপাতাল চত্বরেই এই ফার্মেসি বসানো হবে। স্বাস্থ্য বিভাগ বলছে, কমমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।

সরকারি এই ফার্মেসির ওষুধগুলো হবে সর্বোচ্চ ভালো মানের। এছাড়া বহুল ব্যবহৃত ওষুধগুলো তিন ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটা নতুন বন্দোবস্ত, যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে, সেখানে এই ফার্মেসি করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো। তাই, পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি হাসপাতালে হবে ফার্মেসি, মিলবে স্বল্পমূল্যে ওষুধ

প্রকাশের সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫