Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 120

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহী—দুজনকেই দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতরত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার অফিসার ওসি জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া চালক ফ্লাইওভারের উপরেই ছিটকে পড়েন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

প্রকাশের সময় : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫