ট্রেনে আজও ঢাকা ছাড়ছে মানুষ
- প্রকাশের সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 136
মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। এদিন সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, যাত্রীরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে টিকিট কেটে অপেক্ষা করছেন। তবে ছিল না যাত্রীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমলাপুর স্টেশনে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির কোনো লাইন দেখা গেলেও ভিড় বা যানজট চোখে পড়েনি।
কমলাপুর স্টেশনে দীর্ঘদিন কুলির কাজ করা ইসমাইল বলেন, ঈদের আগেন অনেক চাপ ছিল। এখন যাত্রীদের চাপ নেই বললেই চলে। তাই রিল্যাক্সে আছি। গত কয়েকদিন অনেক চাপ ছিল।
কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, ঈদে একদিন ছুটি ছিল। আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণাসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। ট্রেনগুলোতে যাত্রী ছিল মোটামুটি। আবার ঢাকায় পৌঁছেছে উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।





















