Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গাবাসীর ঈদ কাটবে তীব্র গরমে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 131

আসন্ন ঈদুল ফিতর উদযাপনে চুয়াডাঙ্গার মানুষের জন্য স্বস্তির চেয়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তীব্র গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের সময় জেলার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা জনজীবনে ভোগান্তি বাড়াবে। গত কয়েক দিন ধরেই জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার (৩০ মার্চ) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ ঈদের সময়ও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দুপুরের দিকে প্রচণ্ড গরম অনুভূত হবে, যা ঈদের নামাজ ও ঘোরাঘুরির পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, ‘রোববার দুপুরে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিনের প্রবণতা অনুযায়ী, আগামী দিনগুলোতেও এমন তাপমাত্রা বজায় থাকতে পারে। তবে ঈদের পরদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই।’

গত ২১ মার্চ জেলায় সর্বশেষ বৃষ্টিপাত হয়েছিল। তারপর থেকেই প্রচণ্ড গরমের মধ্যে রোজা পালন করছেন এখানকার মানুষ। গরমের কারণে ঈদের কেনাকাটায় ভাটা পড়েছে। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের ভীড় তুলনামূলক কম দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, ‘এই তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছি।’

তিনি বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে।’

চুয়াডাঙ্গাবাসী তাই এবার ঈদ উদযাপন করবেন প্রচণ্ড গরমের মধ্যে। তবে তাপপ্রবাহের মধ্যে সচেতনতা বজায় রেখে ঈদের উৎসব উপভোগ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুয়াডাঙ্গাবাসীর ঈদ কাটবে তীব্র গরমে

প্রকাশের সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫