গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বরতা, শিশুসহ নিহত ৯

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 112

ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে। ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দার। এদিন নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।
ঈদের ঠিক আগে শনিবারও (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে ঈদুল ফিতর উদযাপনের সময়ও গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে।
Tag :

























