বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সুনামগঞ্জে ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 92

সুনামগঞ্জের জামালগঞ্জে ট্রলার ডুবে পাঁচজন মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াপাড়ার বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরেক এক শিশুর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালও ছিল। ট্রলারটি মদনা কান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন।
এর মধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুনামগঞ্জে ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫