Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

ঈদ মিছিলের প্রস্তুতি নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 111

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণা দিয়েছিলেন, সুলতানি আমলের মতো ঈদে আনন্দ মিছিল আয়োজন করার। এবার সেই ঈদ মিছিলের প্রস্তুতির কথাও জানালেন এই উপদেষ্টা।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ঈদ প্রস্তুতি নিয়ে আসিফ মাহমুদ জানান, ‘পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘মিছিলে আসছে ঐরাবতও (হাতি), আপনি আসছেন তো?’

এর আগে, ঈদকে আনন্দমুখর করতে ঢাকায় সুলতানি আমলের মতো ঈদ মিছিল ও পুরতান বাণিজ্যমেলার মাঠে ঈদের জামাত আয়োজন করার কথা জানান আসিফ মাহমুদ।

ঈদকে আনন্দমুখর করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি তখন বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

তিনি আরও লিখেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্যমেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

আসিফ মাহমুদ লিখেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসঙ্গে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’ সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদ মিছিলের প্রস্তুতি নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫