Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 107

রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ঘটনার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের নামাজে সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫