Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 176

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।

পরিবার জানায়, গত ১৩ মার্চ অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। এরপর অবস্থার অবনতি হলে বাসাতেই রাখা হয়।

লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এ ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।

সুষমা দাশ ১৯২৯ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহিয়সীর পিতা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মাতা লোককবি দিব্যময়ী দাশ।

ছয়-ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাইও একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ। উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের এক মহাপুরুষ ছিলেন তিনি। এ ছাড়াও পরিবারের অনেক সদস্যই সঙ্গীতের সঙ্গে জীবনযাপন করছেন।

এদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ আনা হয়।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই

প্রকাশের সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫