Dhaka ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 110

আজ মঙ্গলবার, ২৫ মার্চ, গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে নানা জাতীয় কর্মসূচি গ্রহণ করা হবে। আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাক-আউট’ পালন করা হবে। এই সময় কেপিআই বা জরুরি স্থাপনা ব্যতীত সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনায় কোনভাবেই আলোকসজ্জা করা যাবে না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনাসভার আয়োজন করা হবে।

তাছাড়া, আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। রাজধানীসহ সকল সিটি করপোরেশনে ২৫ মার্চ গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। বাংলাদেশের টেলিভিশন ও বেতার এই কর্মসূচি সম্প্রচার করবে।

এছাড়াও, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ

প্রকাশের সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫