বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

সুন্দরবনে আগুন : কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 200

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও শনিবার (২২ মার্চ) বিকেল ৬টা পর্যন্তও অগ্নিনির্বাপণে কাজ শুরু করতে পারেনি। পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারেননি। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে না পড়ে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

এর আগে সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগ দুপুরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে এবং অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, সুন্দরবনের ভোলা নদী থেকে ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে। দুর্গম ও জটিল এলাকা হওয়ায় আমাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে আগামীকাল ভোর থেকে নতুন উদ্যমে অভিযান শুরু করব।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং ফায়ার লাইন কাটা হয়েছে। ঘটনাস্থল থেকে ভোলা নদী ৩ কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, আগামীকাল সকালেই ফায়ার সার্ভিস কাজ শুরু করতে পারবে।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদ বলেন, সুন্দরবন রেঞ্জের আশপাশের এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে এই শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা বাড়াতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুন্দরবনে আগুন : কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ১০:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫