Dhaka ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 152

 রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগে পাংশা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ইকবাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের তাইজেল শেখের ছেলে। ভুক্তভোগী মিজানুর পাংশার মাজাইল গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৮ মার্চ তিনি ও তার সঙ্গী আব্দুল লতিফ জমি রেজিস্ট্রি করার জন্য পাট্টা হাই স্কুলের সামনে দিয়ে পাংশা যাচ্ছিলেন। এসময় ইকবালসহ মোট চারজন অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করে এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনায় ইকবালসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করে। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ইকবাল বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সে এই অপকর্ম করে। কখনও কখনও সে নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫