রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

দিল্লি নয়, ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 145

অস্ট্রেলিয়ার ভিসার জন্য এতদিন বাংলাদেশিদের ভারতের নয়াদিল্লি ভিসা সেন্টার যেতে হত। কিন্তু এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই পাবেন অস্ট্রেলিয়ার ভিসা।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক ফোন আলাপে বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

ওই ফোন আলাপে টনি বার্ক বলেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিল্লি নয়, ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

প্রকাশের সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫