Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

পল্টন এলাকায় মুসল্লিদের বিক্ষোভ, ধর্ষকের শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 141

প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।

সমাবেশে বক্তারা বলেন, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে।

এসময় বিক্ষোভ মিছিলে তাদেরকে ‘ ফাঁসি দে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ ধর্ষকের জায়গা, বাংলাদেশে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলকে ঘিরে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পল্টন এলাকায় মুসল্লিদের বিক্ষোভ, ধর্ষকের শাস্তির দাবি

প্রকাশের সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫