Dhaka ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

গাড়িতে ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 126

নাটোরের সিংড়ায় এক প্রকৌশলীর প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কারে থাকা গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে টাকা ও গাড়িসহ তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেটে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের ডালায় বিভিন্ন ব্যাগে সংরক্ষিত ৩৬ লাখ ৯৪ টাকা জব্দ করা হয়। পরে প্রাইভেট কারসহ প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়।

প্রকৌশলী সাবিউল ইসলাম সিরাজগঞ্জের বাসিন্দা। তার দাবি, তিনি জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন।

তবে তাৎক্ষণিক এর প্রমাণাদি দিতে পারেননি তিনি। তবে গাইবান্ধা এলজিইডি অফিসের কর্মকর্তাদের একটি অংশ অভিযোগ করেছে, এটি ঘুষের টাকা। সপ্তাহে পাঁচ দিন অফিস করে তিনি সপ্তাহের ঘুষের টাকা নিয়ে বাড়ি ফেরেন।

পুলিশ সুপার একরামুল হক বলেন, ‘জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন বলে দাবি করেছেন প্রকৌশলী সাবিউল ইসলাম। তবে তিনি সঠিক তথ্য-প্রমাণ দিতে না পারায় বিষয়টি অনুসন্ধানে দুদককে খবর দেওয়া হয়েছে।’

প্রকৌশলী সাবিউল ইসলাম বলেন, ‘জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। এগুলো ঘুষ বা কমিশনের টাকা নয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাড়িতে ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা না’

প্রকাশের সময় : ০২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫