Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 224

গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা মহাসড়কটি অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানায় আড়াই শ থেকে তিন শ শ্রমিক কাজ করেন।

তাদের ২৫ শতাংশ হিসেবে ঈদ বোনাস দেওয়া হয়েছে। কিন্তু তারা দাবি করেছেন ৫০ শতাংশ বোনাস। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় আজ শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে দেন তারা। এরপর কারখানায় বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধি, ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা আজ সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করছেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার ওসি কাউসার আহমেদ বলেন, ‘শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত হিসেবে বোনাসও প্রদান করা হয়েছে। এর পরও তারা বেশি বোনাস দাবি করে বিক্ষোভ করছেন। তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫