বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 146

চারদিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাস উপলক্ষে সংহতি জানিয়ে এ সফর হলেও তার সামনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা পরিস্থিতি বিশেষভাবে তুলে ধরা হবে।

গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার সফরে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন।

পরদিন শনিবার (১৫ মার্চ) মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। এদিন জাতীয় ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলন করবেন তিনি।

জাতিসংঘ মহাসচিব ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘ মহাসচিব তার এ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন। পবিত্র রমজান মাসে ঢাকায় এলেন বলেই তিনি সংহতি জানিয়ে রোজা পালন করবেন। গত বছর মিশর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

প্রকাশের সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫