Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 107

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থার আরো অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) আরো দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বেলা সোয়া ১১টায় শিশুটির শারীরিক অবস্থার সর্বশেষ এ তথ্য জানান। গতকাল বুধবার (১২ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির চারবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়।

ডেপুটি প্রেস সচিব জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন; আজ আরো দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে; দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

গত বুধবার (৫ মার্চ) আট বছরের শিশুটি বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়।

তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি না হলে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

অবস্থার আরো অবনতি হলে শনিবার বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

প্রকাশের সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫