Dhaka ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

রাজধানীতে উপাধ্যক্ষকে হত্যা; ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 164

রাজধানীর উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা তদন্ত শুরু করে। নিহতের বাসার ফ্ল্যাটে বসবাসকারী একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এরই মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন নাজির ও রূপা, তারা স্বামী-স্ত্রী।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বলেন, “ফরিদপুর থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। সাত মাস আগে তারা বিয়ে করেন। ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।”

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। কয়েকদিন আগে নাজির ও রূপা নামে এক দম্পতি ওই ফ্ল্যাটে ওঠেন। এরপর সোমবার ভোরে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।”

পুলিশ জানায়, হত্যার পর তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। পরে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

নিহত সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখানের শাহীন শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন। গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে উপাধ্যক্ষকে হত্যা; ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫