Dhaka ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

সাবেক উপাধ্যক্ষ হত্যা: ‘নিখোঁজ’ সেই তরুণ-তরুণীকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 158

রাজধানীর উত্তরখানে ভাড়া বাসায় হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি দুইদিন আগে ওই বাসায় আত্মীয় পরিচয়ে ওঠা ‘নিখোঁজ’ দুই তরুণ-তরুণীকে খুঁজছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এসব তথ্য জানান উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ইতোমধ্যে পুলিশের একটি টিম এই ব্যাপারে কাজ শুরু করেছে। পাশাপাশি দুইদিন আগে ওই বাসায় আত্মীয় পরিচয়ে ওঠা ‘নিখোঁজ’ সেই তরুণ-তরুণীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত আছে।

সোমবার ভোরে রাজধানী উত্তরখান মাজার রোডের পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে খুন হন সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া (৫০)। বিকেলে নিকটস্থ লেকভিউ হাসপাতাল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক উপাধ্যক্ষ হত্যা: ‘নিখোঁজ’ সেই তরুণ-তরুণীকে খুঁজছে পুলিশ

প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫