Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

গণঅভ্যুত্থানে শহীদ কয়েকজনের মরদেহ শনাক্তে সিআইডির আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 134

জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অনেক বীর মুক্তিকামী মানুষ শহীদ হন। শহীদদের মধ্যে কয়েকজনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ প্রোফাইল পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সংরক্ষিত রয়েছে। পরিচয়হীন শহীদদের ডিএনএ প্রোফাইল শনাক্তে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, এসব শহীদের ডিএনএ নমুনা ফরেনসিক ল্যাবে সংরক্ষিত রয়েছে। আত্মীয়-স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘ সময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণঅভ্যুত্থানে শহীদ কয়েকজনের মরদেহ শনাক্তে সিআইডির আহ্বান

প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫