Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

৭ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 138

সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল থেকে প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।

এর আগে ভোর ৬টা ৪১ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এর পরপরই সেখানে সড়ক অবরোধ করেন নিহতের সহকর্মীরা।

এতে তীব্র যানজট তৈরি হয়। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন তাঁরা। এতে যানজট ছড়িয়ে পরে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হন এবং পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, দুর্ঘটনা সংশ্লিষ্ট পিকআপটিকে আটক করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

প্রকাশের সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫