Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 110

যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পরে সচিবালয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।

তিনি বলেন, সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে। আর ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালওয়েরও আলাদা একটা সেল থাকবে, যেখানে অযথা কালক্ষেপণ যেন না করা হয়।

আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু হচ্ছে

প্রকাশের সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫