Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 97

বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন দেশের তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ। এ তালিকায় এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেন প্রকাশিত ‘গার্লস গোলস : হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

শনিবার সংস্থাগুলোর পক্ষ থেকে যৌথ বিজ্ঞপ্তিতে এ কথা তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশেরই বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে।

ফলে কন্যাশিশু তথা মেয়েরা স্থায়ী দারিদ্র্যের চক্রে আটকে যায়, তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, সম্ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং জনগোষ্ঠীর অর্ধেক ঝুঁকিতে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে যে সাত দেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার ২ শতাংশ বা তার চেয়ে কম, সেসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশে কিশোরীরা অপার সম্ভাবনার দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, যেখানে তারা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে এবং উন্নতিতে সহযোগিতা করতে পারবে। তা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা ও বৈষম্য তাদের আটকে রাখছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫