Dhaka ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় : মঈন খান ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস

অবৈধভাবে বাংলাদেশে এসে দিনমজুরি, ভারতীয় নাগরিক আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 109

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিক।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ভারতীয় ওই নাগরিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

এর আগে, শনিবার বিকেলে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টাইয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

বিজিবি জানায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া টাইয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা। এরপর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, বিজিবি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবৈধভাবে বাংলাদেশে এসে দিনমজুরি, ভারতীয় নাগরিক আটক

প্রকাশের সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫