স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের ডাক দিল গণতান্ত্রিক ছাত্রসংসদ
- প্রকাশের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 115
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ‘জাস্টিস ফর আছিয়া’ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘ছোট্ট প্রাণ শিশু আছিয়া হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শোনা যাচ্ছে তার মৃত্যুর খবর।
আজকের আন্তর্জাতিক নারী দিবসে যেকোনো নারীর জন্য এই পরিস্থিতি হলো অত্যন্ত আতঙ্কের, ভয়ের এবং লজ্জার। অথর্ব স্বরাষ্ট্র, আছিয়ার মতো প্রাণকেও নিরাপত্তা দিতে ব্যর্থ। এই পরিস্থিতিতে নারী দিবসে যেকোনো নারীর সফলতাই শিশু আছিয়ার এই করুণ পরিস্থিতির সামনে ম্লান হয়ে যায়। আজকের নারী দিবসে আমাদের প্রতিটা নারীর সবচেয়ে বড় পণ হওয়া উচিত শিশু আছিয়ার ধর্ষক, হত্যাচেষ্টাকারী এবং এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা।
এরই প্রেক্ষিতে আমরা আমাদের আজকের নারী দিবসের প্রোগ্রাম স্থগিত ঘোষণা করছি এবং শিশু আছিয়ার জন্য বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ মিছিল ‘জাস্টিস ফর আছিয়া’ কর্মসূচি ঘোষণা করছি।
ওই পোস্টে আরো বলা হয়েছে, আমরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছি,দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর আমাদের বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করবে।





















