Dhaka ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 153

মুন্সীগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সেকান্দার মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।

মুন্সীগঞ্জ সদর থানার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই মা।

এদিকে, দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫