Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

সরকারি গাড়িচালকদের উদ্দেশে ডিএমপির গণবিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 135

সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার (৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায়ই লক্ষ করা যাচ্ছে, সরকারি যানবাহনের চালকরা সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি করে ট্রাফিক আইন ভঙ্গ করছেন।

এতে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। তা ছাড়া আইন প্রয়োগ করতে গেলে অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। ফলে, অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সব সরকারি যানবাহনচালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সফল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহনচালকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি গাড়িচালকদের উদ্দেশে ডিএমপির গণবিজ্ঞপ্তি

প্রকাশের সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫