Dhaka ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’
এনআইডি তথ্য বিক্রি

সাবেক সিনিয়র আইসিটি সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 136

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- এর তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় জিয়াউল আলমের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলার আসামি জিয়াউল। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনআইডি তথ্য বিক্রি

সাবেক সিনিয়র আইসিটি সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫