Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 160

তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এই আদেশ আগামী মার্চ ৫ থেকে কার্যকর হবে।

একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর।

সার্কুলারে বলা হয়, মুদ্রানীতি আরও উৎকৃষ্ট করতে ও তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করতে ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যুনতম ৩ শতাংশ হবে। দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের তফসিলি ব্যাংকগুলোকে (ইসলামি শরীয়াহভিত্তিকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের নূন্যতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যুনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার নির্দেশনা ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫