Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 193

পোশাক পরিবর্তনের ভিডিও ও ছবি ধারণ করে গৃহবধূকে হয়রানির অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- দামোদর গ্রামের নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় গোসলের সময় কৌশলে তার অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাজমুল ও তার সহযোগী আশরাফ আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার দুই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর…

প্রকাশের সময় : ১১:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫