Dhaka ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

মার্চ মাসে ছুটি কয়দিন, যা জানা গেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 177

খ্রিষ্টীয় মার্চ মাসের সঙ্গে এবার হিজরি রমজান মাস কিছুটা মিলে যাচ্ছে। চাঁদ দেখা যাওয়ায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে রোজা। আগামী একমাস সিয়াম সাধনা করবেন মুসলিমরা। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট ৫ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে। এছাড়া মার্চে আরও বেশ কিছু সরকারি ছুটি রয়েছে।

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি-
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ শবে কদর এবং জুমাতুল বিদা, ২৯, ৩০, ৩১ মার্চ (১,২ এপ্রিলসহ মোট পাঁচদিন) ঈদুল ফিতর।

ঐচ্ছিক ছুটি: (হিন্দু পর্ব) ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব এবং (খ্রিষ্টান পর্ব) ৫ মার্চ ভস্ম বুধবার।

৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে নিয়ে প্রজ্ঞাপণে ছুটির তালিকা দেয়া হয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগে দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্চ মাসে ছুটি কয়দিন, যা জানা গেল

প্রকাশের সময় : ০৮:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫