Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পাচ্ছে ৩ হাজারের বেশি গাছ আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 151

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন।

শনিবার (১ মার্চ) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা বের হন। পরে ওই ভবনের নিচতলায় আগুন দেখে তারা নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলে কক্ষের ভেতর থেকে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কক্ষের ভেতরে সব এলোমেলো। ওই কক্ষে থাকা এক দম্পতি দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

প্রকাশের সময় : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫