Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

হাতিরঝিলে ‘মোটরসাইকেল ছিনতাইয়ের’ ভিডিও সম্পর্কে যা জানা গেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 146

রাজধানীর হাতিরঝিলে ‘অস্ত্র ঠেকিয়ে চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ায় অনেকে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছিলেন।

অবশ্য কতিপয় লোক এই ভিডিওটিকে ইচ্ছেকৃতভাবে প্রকাশ করে আতঙ্কও ছড়াতে চেয়েছেন।
তবে ভিডিওটিতে যা দেখানো হয়েছে, সেটি আসলে কোনো ছিনতাইয়ের ঘটনা নয় স্পষ্ট করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারা বলেছে, এটি মূলত একটি সচেতনতামূলক প্রচারণার অংশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে সেটি আসলে প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য। কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর পাঠাও চালকদের নির্জনস্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করতে সচেতনতামূলক একটি ভিডিও নির্মাণ করেন। তারই অংশ ভিডিওটি।

তালেবুর রহমান আরও জানান, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটিও একটি খেলনা পিস্তল। জনসচেতনতামূলক ভিডিওটি তৈরি করে ফেইসবুকে পোস্ট করলে পরে কেউ কেউ সেই ভিডিওর খণ্ডিতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেয়। পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির আশঙ্কা থাকে।

প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের খণ্ডি ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতিরঝিলে ‘মোটরসাইকেল ছিনতাইয়ের’ ভিডিও সম্পর্কে যা জানা গেল

প্রকাশের সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫