শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ

আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 152

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছে একদল ছাত্র-জনতা। ফলে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, চলছে আরেক পাশ দিয়ে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী ও জনতা।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এর আগে সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকাল সাড়ে ১০টায় ইডেন মহিলা কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এছাড়া, দেশের আরও নানা জায়গায় এ ধরনের প্রতিবাদ কর্মসূচির খবর মিলেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫