Dhaka ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 125

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ বছর বয়সী শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দুই তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (০৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় ও তার স্ত্রী বিউটি একটি চামড়াজাত পণ্য কারখানায় চাকরি করেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করতো পরিবারটি। সকালে চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডারে লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। পরে দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশের সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫