রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

দেশে প্রথমবার চালু হলো পশুপ্রাণীর অ্যাম্বুলেন্স

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 162

দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান। গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে। যানবাহনের অভাবে অসুস্থ পোষা প্রাণীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সুস্থতা’-র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। আমার নিজের পোষা কুকুর ছিল, কিন্তু যানবাহনের অভাবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে আমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অনেক চালক পোষা প্রাণী বহনে রাজি হতেন না। তখনই বুঝতে পারি, মানুষের মতো পোষা প্রাণীর জন্যও ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।”

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, “এই অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে পোষা প্রাণীকে কাছাকাছি পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যাবে, এমনকি শহরের বাইরেও পাঠানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য খুব সাধারণ—কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে চিকিৎসা না পায়। জরুরি হোক বা নিয়মিত চেকআপ, এই অ্যাম্বুলেন্স সার্ভিস সারাদেশে কাজ করবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে প্রথমবার চালু হলো পশুপ্রাণীর অ্যাম্বুলেন্স

প্রকাশের সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫