Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

সাবেক সাধারণ সম্পাদক হারুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহŸায়ক কমিটির অন্যতম সদস্য হারুন অর রশীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজবাড়ী জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। বিগত সরকারের  হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের সাথে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি তার একটি বক্তব্যের খন্ডিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কুচক্রি মহলটি সম্পূর্ণ সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করেছে। রাজবাড়ী জেলা বিএনপির একজন পরীক্ষিত নেতা হিসেবে হারুন অর রশীদের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকান্ড এ অঞ্চলের মানুষের অজানা নয়। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন কর্মকান্ড পরিচালনা করার পরও আওয়ামী লীগের দোসররা তার বক্তব্যের ভূল ব্যাখ্যা ও খন্ডিত ভিডিও চিত্র দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারী কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে বিএনপি কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থাকার জন্য এবং কেউ যেন দলের সুনাম নষ্ট না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। তিনি আরও বলেছেন, আমাদের তৃণমূল নেতাকর্মীরা  যারা বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন ও পতিত সরকারের অন্যায় ও নির্যাতন সহ্য করেছেন, তারা এখনও ডাল ভাত খেয়েই রয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের আহবায়ক আশরাফুল আলম প্রমুখ। এসময় জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক সাধারণ সম্পাদক হারুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫