Dhaka ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪ জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের প্রেমিকাকে ফিরে পেতে বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিলেন যুবক, অতঃপর… তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 288

 পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে সেনা সদস্য আজিজুল ব্যাপারী (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আজিজুল রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। সিলেট সেনানিবাসে সৈনিক পদে তিনি কর্মরত ছিলেন। এ ঘটনায় নয়ন ও হাসান নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক জানান, আজিজুল ব্যাপারী ও নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রাজবাড়ী শহরে যাওয়ার সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের সাথে সজোড়ে ধাক্কা খায়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিল বলে জানান তিনি।

আজিজুলের চাচাতো ভাই আসাদ জানান, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। বুধবার তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে সে নয়ন নামে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। পরে জানতে পারেন নতুন রাস্তা এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে সে নিহত হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িতপ্রাপ্ত ডাক্তার রাজীব দে সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন হাসপাতালে আসে। এর মধ্যে আজিজুলকে মৃত অবস্থায় আনা হয়। মাথায় প্রচন্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। বাকি দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত

প্রকাশের সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫