Dhaka ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 172

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দু’ঘণ্টাব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পতাকা বৈঠক শেষে বিএসএফের পক্ষ থেকে এ আশ্বাস দেয়া হয়।

সিসি ক্যামেরা অপসারণের আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে রোববার রাতে বিএসএফ ভূরুঙ্গামারীর ঝাকুয়াটারী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বিএসএফকে সিসি ক্যামেরা অপসারণের আহ্বান জানায় বিজিবি। কিন্তু বিএসএফ ওই দিন সিসি ক্যামেরা অপসারণ করেনি।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে বিএসএফ ঝাকুয়াটারী সীমান্তের জিরো পয়েন্টের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯-এর কাছে ভারতীয় ভূখণ্ডের একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। সেখানে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকরা একত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।

সোমবার সকালে স্থানীয়রা মসজিদের কাছে ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা দেখতে পেয়ে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পকে জানায়। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোটো গারাল ঝোরা বিএসএফ ক্যাম্পকে সিসি ক্যামেরা অপসারণ করতে বলা হয়।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, বিএসএফ মসজিদের পাশের ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে সিসি ক্যামেরা লাগিয়েছে। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।

এ সময় পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে ভারতের প্রতিনিধিত্ব করেন ব্যাটালিয়ন-১৬২ কমান্ডার শ্রী অনিল কুমার।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘বিএসএফ শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের

প্রকাশের সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫