গুরুত্বপূর্ণ সংবাদ:
যুবলীগ নেতা সাউদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 185

রাজবাড়ী সদর থানার পুলিশ রোববার রাতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাউদকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত মাহাবুব হোসেনের ছেলে। খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলারয় সন্দিগ্ধ আসামি হিসেবে রোববার রাত ১০টার দিকে গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :























